রওশন আলম, নওগাঁ published: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০৫ পিএম

নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে গনেশপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্ব ও প্রসাদপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোতাহার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের আমির ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার মুহাঃ আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং সাবেক শিবির নেতা ওয়ালীউল্লাহ।
বৈঠকে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন ভোটগ্রহণে কারচুপি করার সুযোগ না পায় সেজন্য ভোটকন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানান এবং জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।