বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

তারেক রহমানের আগমন উপলক্ষে বানেশ্বরে বিএনপির শুভেচ্ছা মিছিল


পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি published:  ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৮ পিএম

তারেক রহমানের আগমন উপলক্ষে বানেশ্বরে বিএনপির শুভেচ্ছা মিছিল

রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের বানেশ্বর ও বেলপুকুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুভেচ্ছা ও স্বাগতম মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচি রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে আয়োজন করা হয়। বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী এবং পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাকিবের সার্বিক সহযোগিতায় মিছিলটি বানেশ্বর সোবহান সরকারের মুড়ির মিল এলাকা থেকে শুরু হয়ে ঢাকা–রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে বানেশ্বর ট্রাফিক মোড়ে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানের মাধ্যমে তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলেন, বর্তমান সংকটময় সময়ে তারেক রহমানই দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান ভরসা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সদস্য সচিব রুপস সরকার, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুলফিকার রহমান ভুট্টো, উপজেলা বিএনপির সদস্য শাহজামাল সাবু, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আলী, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, রাসেল সরকার, আব্দুল আজিজ মেম্বার এবং শিবপুর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।

এছাড়াও বানেশ্বর ও বেলপুকুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ওয়ার্ড ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

নেতৃবৃন্দ তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার নেতৃত্বে বিএনপির ভবিষ্যৎ আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।