নওগাঁ প্রতিনিধি published: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৪ পিএম

নওগাঁর মান্দায় ইলেকট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ই জানুয়ারি সন্ধ্যা ছয়টার পর মান্দা উপজেলা ইলেকট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির আয়োজনে খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত নওগাঁ-৪ (মান্দা) আসনে এমপি পদপ্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার মোহাঃ আব্দুর রাকিব।
সার্বিক পরিচালনায় ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মখলেছুর রহমান মাকে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ৮ নম্বর কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ জামাত বিএনপির নেতৃবৃন্দ টুর্নামেন্টে আগত খেলোয়াড় ও স্থানীয় দর্শনার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিভিন্ন জেলা-উপজেলার মোট ২৪ টি টিম অংশগ্রহণ করেন। খেলায় স্পন্সরশিপ করেন আইপি কমিউনিকেশন লিমিটেড, আলোর দিশারী ফাউন্ডেশন, মেসার্স রমা ট্রেডার্স, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার, জনতা সোলার হাউস, পপুলার মেন্স কাট, কামরুল থাই, জোসনা টেলিকম, ডিয়ার টেলার্স এন্ড ফেব্রিক্স, আব্দুর রহমান জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব,সোহান ওয়েল্ডিং এন্ড ওয়ার্কশপ, হারুন টেলিকম, শরীফ টেলিকম, সালাম টেলিকম, সাফা জেমস এন্ড বেবি শপ, একটিভ ডিজিটাল সাইন।
উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ম্যান অফ দ্যা ম্যাচ রাজশাহীর খেলোয়াড় আরিয়ন। চ্যাম্পিয়ন হয়েছে নিয়ামতপুর উপজেলা নওগাঁ, রানার্সআপ হয়েছেন রহনপুর উপজেলা রাজশাহী।