বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

সীমান্তে গুলি, বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


স্বদেশ বানী ডেস্ক published:  ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:১৯ পিএম

সীমান্তে গুলি, বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া যুবক মিস্টার আলী (২৫) রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার ভোররাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকা খাটিয়ামারীতে ২০-২৫ জনের একটি চোরাকারবারি চক্র নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে যায়। চোরাকারবারিরা ভারতের কাঁটাতারের উপর দিকে ভারতীয় গরু, জিরা, মাদক, কাপড় পার করছিলেন। এ সময় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মিস্টার আলী নামের এক যুবককে ধরে নিয়ে যায়।

বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিচ্ছেন বলে জানান।