বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
logo

বাঘায় ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি published:  ৩১ ডিসেম্বর, ২০২৫, ০১:০৬ পিএম

বাঘায় ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ

রাজশাহীর বাঘায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন ২০০ অসহায় মানুষ। এক দিনব্যাপী এ ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া ত্রিশ জনকে ছানি রোগী বাছাই করা হয়েছে। তাদের বিনামূল্যে চোখের অপারেশনসহ সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঘা শাহদৌলা সরকারি কলেজে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

রাজশাহী জেলা ছাত্রদলের এস এম সালাউদ্দিন শামীম সরকারের উদ্যোগে এ আয়োজনের সার্বিক সহযোগিতায় করেন রাজশাহী-৬ বাঘা-চারঘাটের বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।

ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা নিতে আসা এক নারায়নপুর গ্রামের বাসিন্দা গৌতম কুমার কর্মকার বলেন, কয়েক বছর ধরে চোখের কম দেখি। এ ক্যাম্পে আসার পর এখনে আমাদের বিনামূল্যে চোখের চিকিৎসা ব্যবস্থা করেছেন। এতে আমরা অনেক খুশি। চোখের ছানি রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন বৃদ্ধ আফাজ উদ্দিন (৬২)। এ ক্যাম্পে আসার পর তার চোখের ছানি অপারেশন বিনামূল্যে করা হবে বলে জানানো হয় তাকে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

 মক্কা চক্ষু হাসপাতালের ডা. মো. আরাফাত জামান শেখ জানান, ২০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও দুই শতাধিক পুরুষ ও নারীর ছানি রোগী বাছাই করে ত্রিশ জনের চোখের ছানি অপারেশন বিনামূল্যে করা হবে বলে তিনি জানান।

 জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার বলেন,  আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভোর বেলায় ইন্তেকাল করেছেন।  দলীয় সবরকম কার্যক্রম বন্ধ রয়েছে। কিন্তু জনগণের ভোগান্তির কথা ভেবে  ফ্রী চোখের চিকিৎসার ক্যাম্প চালু রাখা হয়েছে।

আমরা  ফ্রি চক্ষু ক্যাম্প এ গরিব ও অসহায় মানুষ তারা তাদের দৃষ্টি ফিরে পান। তারা যেন দুনিয়ায় আলো দেখতে পান। এ ধরনের মানবিক কাজ আমরা যেন  আজীবন করতে পারি। 

পরিচালনায় ছিলেন মক্কা চক্ষু হাসপাতাল।