বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
logo

তাগোরে নলকূপে পড়ে নিহত সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিল জামায়াত


তানোর প্রতিনিধি published:  ২২ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৭ এএম

তাগোরে নলকূপে পড়ে নিহত সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিল জামায়াত

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর পড়ে নিহত সাজিদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এই অনুদান প্রদান করেন।

রোববার (২০ ডিসেম্বর) সকালে তিনি সাজিদের বাড়িতে গিয়ে তার বাবা ও মায়ের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুদানের অর্থ তুলে দেন।

অনুদানের টাকা হাতে পেয়ে সাজিদের বাবা রাকিব হোসেন ও মা আবেগাপ্লুত হয়ে পড়েন। অধ্যাপক মুজিবুর রহমান তাদের পরিবারের জন্য দোয়া করেন এবং সাজিদের ছোট ভাইকে কোলে নিয়ে সান্ত্বনা  ও দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমির জুয়েল রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ ছাড়া গ্রামের বিপুল সংখ্যক সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাড়ির সামনে মায়ের সঙ্গে হাঁটতে গিয়ে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল পূর্বপাড়া গ্রামের একটি পরিত্যক্ত নলকূপের বোরিং গর্তে পড়ে যায় শিশু সাজিদ। 

প্রায় ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে ফায়ার সার্ভিসের কর্মী ও ভেকু মেশিনের সহায়তায় প্রায় ৫২ ফুট গভীরতা থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।