বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

জিয়া মঞ্চ রাজশাহী মহানগরের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল


বাঘা (রাজশাহী) প্রতিনিধি published:  ০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০৩ এএম

জিয়া মঞ্চ রাজশাহী মহানগরের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহসপতিবার(০৪-১২-২০২৫) জিয়া মঞ্চ রাজশাহী মহানগরের উদ্যোগে ও সদস্য সচিব সুজনের পরিচালনায় রাজশাহী  রাজপাড়া থানা বিএনপি এর কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান,, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাকাদ্দাস কাজল জিয়া মঞ্চ রাজশাহী মহানগর এর আহ্বায়ক কামাল উদ্দিন সরকার প্রমুখ।

রাজশাহী মহানগরের জিয়া মঞ্চের সদস্য সচিব সুজন বলেন, বেগম খালেদা জিয়া কখনো কোন স্বৈরাচারের সঙ্গে আপোষ করেননি। স্বৈরাচারীর প্রস্তাবে দেশের বাইরে না গিয়ে কারাবরণ করেছেন। তবুও তিনি দেশ ছাড়েননি। দেশের মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। বেগম খালেদা জিয়া যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন, সেজন্য সবাই দোয়া করবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিভাবক দেশবাসীর দোয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই কামনা করি।