নওগাঁ প্রতিনিধি published: ৩০ নভেম্বর, ২০২৫, ০৫:২৫ এএম

নওগাঁর মান্দায় ২০২৫-২৬ অর্থবছরে এডিপির অর্থায়নে দুই মাসব্যাপী তায়কোয়ান্দো প্রশিক্ষণ সম্পন্ন করা ৪৮ জন মেয়ে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটিং কার্যক্রম আরও বেগবান করতে ড্রাম সেট বিতরণ করা হয়।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) মান্দা জিমনেশিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সমাপনী সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
তিনি বলেন, তায়কোয়ান্দো সহ আত্মরক্ষামূলক প্রশিক্ষণ ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা, সাহস ও মানসিক দৃঢ়তা গঠনে সহায়তা করে। স্কাউটিং কার্যক্রমও শিক্ষার্থীদের নেতৃত্ব, সেবামূলক মনোভাব ও দলগত কাজের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় উপজেলা প্রশাসন ভবিষ্যতেও শিক্ষার্থীদের উন্নয়ন, নিরাপত্তা ও সৃজনশীল কর্মকাণ্ডে সহায়ক বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখার কথা জানায়। পাশাপাশি স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ড্রাম সেট প্রদান করা হয়।