রওশন আলম, নওগাঁ published: ২১ নভেম্বর, ২০২৫, ০৮:৫৪ পিএম

নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মান্দার শাখার আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার প্রাথমিক শিক্ষক মিলনায়তনে কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)।
বিশেষ অতিথি বিএনপির সহ-সভাপতি এ কে এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, বেলাল হোসেন খাঁন,বিএনপি মনোনীত নওগাঁ-৪ মান্দা আসনে ধানের শীষের প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদলসহ বিএনপি, ছাত্রদল,যুবদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।