বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

বাগাতিপাড়ায় ভেজাল খেজুর গুড় তৈরি রোধে কঠোর অবস্থানে প্রশাসন


ফজলুর রহমান, বাগাতিপাড়া published:  ১৩ নভেম্বর, ২০২৫, ০৫:০৩ পিএম

বাগাতিপাড়ায় ভেজাল খেজুর গুড় তৈরি রোধে কঠোর অবস্থানে প্রশাসন

বাগাতিপাড়ায় ভেজাল খেজুর গুড় তৈরী রোধে ও বড়াল নদীতে মৎস্য অভয়ারণ্য এলাকায় মাছ শিকার রোধ ও এলাকাভিত্তিক বানা/ বাঁধ  দিয়ে মাছ চলাচলের বিঘ্ন ঘটনার সাথে জড়িতদের ব্যাপারে কঠোরভাবে  পুলিশ প্রশাসন একযোগে কাজ করছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। 

বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে বড়াল সভাকক্ষে  উপজেলায় নভেম্বর-২০২৫  আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি, আরো বলেন এই খেজুর গুড় আমরা নিজেরাই কোন না কোন ভাবে আমাদের পরিবার ও সন্তানের মুখে তুলে দিচ্ছি, তাতে আমরা যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছি তেমন এই এলাকার গুড়ের যেমন সুনাম সেটাও ক্ষুন্ন হচ্ছে, অপরদিকে কিছু কিছু ব্যাক্তি  অবৈধভাবে নদীতে বাধ দিয়ে মাছ শিকার করছে যাহা আইনি দণ্ডনীয় অপরাধ,এগুলো দেখলে আপনারা(জনসাধারণ) সেই ব্যাক্তিদের নিষেধ করবেন যদি তাহার সেটা না মানে অবশ্যই আমাদের কে(প্রশাসন) জানাবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এছাড়াও বাগাতিপাড়া সার্বিক আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতি সহ বাগাতিপাড়া উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত সহ আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলোচনা তুলে ধরেন সভাপতি। 

উক্ত মিটিং এ আরো উপস্থিত ছিলেন,বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার ভবসিন্ধু রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ এইচ এন্ড এফ পি ও) ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার,প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাসার শামসুজ্জামান, আনসার ভিডিপির অফিসার রুহুল আমিন ভূইয়া সহ বিভিন্ন দপ্তরের দপ্তরের প্রতিনিধি, বাংলাদেশ  জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন,বাগাতিপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব(সাবেক)হাফিজুর রহমান,বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিনসহ বি এন পি ও এনসিপির নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

এছাড়াও কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি আব্দুল মজিদ,উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীরা সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক প্রতিনিধিরা।