জনগণের আস্থা ও আশার প্রতীক হিসেবে দেখছেন উপজেলার সাধারণ ভোটার
রওশন আলম, নওগাঁ published: ৩০ অক্টোবর, ২০২৫, ০৩:২১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪ (মান্দা) আসনে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। শিক্ষাগত যোগ্যতা, মানবিক গুণাবলি ও সততার কারণে তিনি এখন এলাকাবাসীর কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
দীর্ঘদিন ধরে জনগণের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি। চিকিৎসক হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা, দরিদ্র রোগীদের সহায়তা ও সমাজসেবা মূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করেছেন ডা. টিপু।
মান্দা উপজেলার বিভিন্ন এলাকার মানুষ জানিয়েছেন, ডা. টিপুর মতো সৎ, ত্যাগী ও জনগণের প্রতি দায়বদ্ধ নেতৃত্বই এই আসনের প্রকৃত চাহিদা।
স্থানীয় কোঁচড়া বাদলঘাটা গ্রামের ওবাইদুল বলেন, “ডা. টিপু ভাই শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন মানবিক মানুষ। সাধারণ মানুষের কথা শোনেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। এমন মানুষই আমাদের প্রয়োজন।”
আরেক প্রবীণ ভোটার শাহাবুদ্দিন বলেন, “তিনি অহংকারহীন, সহজ-সরল ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক। এলাকার উন্নয়নে তাঁর পরিকল্পনা বাস্তবায়িত হলে মান্দার চেহারা বদলে যাবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে ডা. ইকরামুল বারী টিপুর জনপ্রিয়তা বর্তমানে অন্য যেকোনো প্রার্থীর তুলনায় অনেক এগিয়ে। দলীয় ও সাধারণ জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মান্দার জনগণের দাবি এই “নওগাঁ-৪ আসনের উন্নয়ন ও পরিবর্তনের জন্য প্রয়োজন সৎ, শিক্ষিত ও মানবিক নেতৃত্ব — আর সেই নামই ডা. ইকরামুল বারী টিপু।”