বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

স্বর্ণের দাম বেড়েছে, এখন ভরি কত?


স্বদেশ বানী ডেস্ক published:  ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৫ পিএম

স্বর্ণের দাম বেড়েছে, এখন ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪১৫ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিংকমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৮০০ ডলার ছাড়িয়ে গেছে। বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও যে কোনো সময় স্বর্ণের দাম বাড়ানো হতে পারে। এতে দেশের বাজারেও স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।   

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত জুলাই মাসে থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। তবে গত এক মাসে দাম বাড়ার পাল্লায় নতুন করে হাওয়া লেগেছে। এক মাসের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫০০ ডলার।  

বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দেশের বাজারেও কয়েক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এতে কয়েক দফায় সর্বোচ্চ দামের নতুন করের্ড সৃষ্টি হয়েছে। অবশ্য সর্বোচ্চ দামের রেকর্ড সৃষ্টি হওয়ার পর আবার কিছুটা দামও কমতে দেখা গেছে।