বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬
logo

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৫.৬


স্বদেশ বানী ডেস্ক published:  ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৭ পিএম

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৫.৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্য। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি। এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প।