মো: সিহাব উর রহমান published: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৫ পিএম

রাজশাহীর ব্যস্ততম সিপাইপাড়ার রাস্তার গলিতে হঠাৎ ধরা পড়লো বিশাল আকৃতির এক রাসেল ভাইপার সাপ। ধারণা করা হচ্ছে, জেলখানার পাশ দিয়ে যেই নদীর ধারে রাস্তা রয়েছে—সেখান দিয়েই রাতের আঁধারে লোকালয়ে উঠে এসেছে এই ভয়ঙ্কর সাপ।
স্থানীয়রা জানান, আশপাশের মেসে বসবাসকারী ছাত্র-যুবকদের বিশেষভাবে রাতে সতর্ক হয়ে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে পদ্মার পাড়ঘেঁষা এলাকায় ইদানীং অতিরিক্ত সাপের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পদ্মার পানি বৃদ্ধি ও চরাঞ্চল ডুবে যাওয়ায় শুকনো জায়গার খোঁজে এসব বিষাক্ত সাপ লোকালয়ে ঢুকে পড়ছে।
সাপটি ধরা পড়ার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সাপ ধরার টিমকে খবর দিয়েছেন।