বাংলাদেশ, সোমবার, এপ্রিল ২০, ২০২৬
logo

মাছের টিকিয়া তৈরির সহজ রেসিপি


স্বদেশ বানী ডেস্ক published:  ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৪ পিএম

মাছের টিকিয়া তৈরির সহজ রেসিপি

নদীমাতৃক বাংলাদেশে মাছ পরিচিত খাবারগুলোর মধ্যে একটি। এই মাছ বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয়। বিশেষ করে ভাজা বা ঝোল রান্না সবারই পরিচিত। তবে সাধারণ মাছ দিয়েও তৈরি করা যায় অসাধারণ স্বাদের সব খাবার।

এই যেমন ধরুন মাছের টিকিয়া। এটি তৈরিতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না। বাড়িতে থাকা অল্প কিছু মসলা দিয়ে খুব সহজেই তৈরি করা যাবে সুস্বাদু এই খাবার।

চলুন, তাহলে জেনে নেওয়া যাক মাছের টিকিয়া তৈরির রেসিপি—

উপকরণ

মাছ- ৫-৬ পিস

সিদ্ধ আলু- আধা কাপ

পেঁয়াজ কুচি- আধা কাপ

ডিম- ২টি

কাঁচা মরিচ কুচি- ৩-৪ টি

ধনিয়া পাতা কুচি- পরিমাণমতো

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

হলুদ- পরিমাণ মতো

লবণ- স্বাদমতো

তেল- পরিমাণমতো।

প্রণালী

মাছের টুকরাগুলো অল্প হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে কাঁটা বেছে নিন। সিদ্ধ আলু ভালোভাবে চটকে নিয়ে তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, গোল মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এগুলোর মধ্যে মাছ, ২টি ডিমের কুসুম ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মিশ্রণটি দিয়ে ছোট ছোট টিকিয়ার আকৃতিতে গড়ে নিন।

ডিমের সাদা অংশ ফেটিয়ে রেখে দিন। চুলায় তেল গরম করে টিকিয়াগুলো ডিমের সাদা অংশে ডুবিয়ে তেলে ছাড়ুন। অল্প আঁচে সোনালি করে ভেজে নিন। এবার তুলে গরম গরম পরিবশেন করুন সুস্বাদু মাছের টিকিয়া। সঙ্গে রাখতে পারেন টমেটোর সস ও বিভিন্ন ধরনের সালাদ।