মোঃ রওশন আলম, নওগাঁ published: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৯ পিএম

নওগাঁর মান্দায় ৭ নং প্রসাদপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রসাদপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুব সেক্রেটারি মোতাহার হোসেনের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, ৫৩ বছর অনেক দল বাংলাদেশের ক্ষমতায় এসেছে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো উন্নতি করতে পারেনি। আল্লাহর আইন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও মান্দা উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা সেক্রেটারি মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মোঃ ইলিয়াস আলী খান, সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, যুব সভাপতি মোঃ আব্দুল মালেক, শিবিরের সভাপতি রোমান ইসলাম, ইউনিয়ন নায়েবে আমীর মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো সাদেকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, শিবির নেতা মানিক, ফাহিম প্রমূখ।