বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

মান্দায় ঔষধের ফার্মেসিতে প্রশাসনের অভিযান পরিচালনা


মান্দা(নওগাঁ)প্রতিনিধি published:  ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২১ পিএম

মান্দায় ঔষধের ফার্মেসিতে প্রশাসনের অভিযান পরিচালনা

নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসন ও নওগাঁ জেলা ঔষধ প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

আজ বুধবার (৩সেপ্টেম্বর) বেলা১১ টায় উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ের কয়েকটি ঔষধের ফার্মেসিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী এবং ঔষধ প্রশাসন নওগাঁ জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক সাকিব আহমেদ ও থানা পুলিশের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে ঔষধের ফার্মেসিতে স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে সাবরিনা মেডিকেল স্টোরের ৪ হাজার, মাহবুব স্টোরের ৫ হাজার,সেতু ফার্মেসির ৩ হাজার, ভুট্টু ফার্মেসির ৩ হাজার ও ফেরদৌস ফার্মেসির ৩ হাজার টাকা সহ ৫টি ফার্মেসি থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী বলেন, ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী আজ এ অভিযান পরিচালিত হচ্ছে। আগামীতেও আমাদের কার্যক্রম পরিচালনা অব্যহত থাকবে।