বাঘা (রাজশাহী) প্রতিনিধি published: ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৯ পিএম

বাঘার পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশ’পরিবারকে মানবিক সহায়তা হিসেবে নগদ টাকাসহ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(০২-০৯-২০২৫) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল,স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহায়তায় মানিবক সহায়তা প্রদান করা হয়। প্রত্যেককে নগদ ৬ হাজার টাকাসহ প্লাস্টিকের বালতি,মগ, গোসলের সাবার ও কাপড় কাচার পাউডার,স্যানিটারি ন্রাপকিন,খাবার স্যালাইন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। চকরাজাপুর ইউনিয়নের প্রশাসক তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে
বক্তব্য রাখেন- কারিতাস বাংলাদেশের সাববিন প্রকল্পের ন্যাশনাল প্রেগাম ম্যানেজার এসএম জিল্লুর রহমান,ইউপি সদস্য সহিদুল ইসলাম,শিক্ষক মজিবুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন,কারিতাস মাইক্রো ফাইনান্স প্রোগ্রামের আঞ্চলিক ম্যানেজার মি.কার্টিন মিনজ, ইউপি সদস্য তমসু মোল্লা,নারি সদস্য (সংরক্ষিত ওয়ার্ড) রানুয়ারা বেগম প্রমুখ।