মোঃ রওশন আলম, নওগাঁ published: ২৯ আগস্ট, ২০২৫, ১২:০০ এএম

নওগাঁর মান্দায় উত্তরা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহকারি অধ্যাপক মো: বাবুল হোসেন দীর্ঘ ১৫ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জুলুমের স্বীকার হয়ে চাকরিচুত থাকার পর জজ কোর্ট ও হাইকোর্টের আদেশে যোগদান করছেন।
অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আইয়ুব আলীর নিকট আবেদনপত্র জমা দান কালে অধ্যক্ষ বলেন, হাইকোর্ট থেকে আমরা একটি আদেশ কপি পেয়েছি। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি এড্য: মো: মিজানুর রহমান বলেন, শিক্ষক মোঃ বাবুল হোসেন দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম ও ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচুত ছিলেন, আমারা হাইকোর্টের নির্দেশনা পেয়েছি, সেহেতু আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন।
ভুক্তভোগী শিক্ষক মো: বাবুল হোসেন বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া, আশা করি আমার এই বিষয়ে সমাধানের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সভাপতি মহোদয় আমাকে আন্তরিক সহযোগিতা করবেন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।