বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা রেজাউল করিম


নিজস্ব প্রতিবেদক published:  ২৫ আগস্ট, ২০২৫, ০৬:৫০ পিএম

বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা রেজাউল করিম

লন্ডন থেকে দেশে ফিরেই বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা, উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হলেন লন্ডন জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও সমাজসেবক মো: রেজাউল করিম। 

সোমবার (২৫ আগস্ট) দুপুর বারোটার দিকে রাজশাহীর হযরত শাহ মুখদুৃম বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং দলীয় সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের নানা চিত্র তুলে ধরে মো: রেজাউল করিম বলেন, প্রিয় জন্মভূমিকে আবারো নতুন করে ঢেলে সাজাতে হবে, সেই লক্ষ্যে  রাষ্ট্র সংস্কারের জন্য দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে  কাজ করতে হবে। রাজশাহী-৫ পুঠিয়া-দূর্গাপুর আসন সবচেয়ে বেশি অবহেলিত এলাকা। এ এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে চায় এবং যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে এলাকা থেকে বেকারত্ব দূর করার জন্য সর্বোচ্চ কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এসময় জেলা বিএনপির সাবেক জয়েন সেক্রেটারী ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুসেন আলী শাহ, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক গোলামী সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।